ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

করোনায় দৈনিক স্বতঃকন্ঠ পত্রিকার বার্তা সম্পাদক মাহমুদার মৃত্যু

ads

পাবনায় করোনা উপসর্গে মারা গেছেন পাবনার স্থানীয় দৈনিক স্বতঃকন্ঠ পত্রিকার বার্তা সম্পাদক মাহমুদা নাসরীন (৫০)। রোববার সন্ধ্যায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা। তিনি জানান, মৃত নাসরিন সদর উপজেলার টিকোরী গ্রামের মৃত লিয়াকত আলীর স্ত্রী।


বর্তমানে তিনি সদরের গাছপাড়া এলাকায় নিজ বাড়িতে বসবাস করছিলেন। মাহমুদা নাসরিন দীর্ঘ এক মাস ধরে অসুস্থতায় ভুগছিলেন। করোনা উপসর্গ নিয়ে সম্প্রতি তিনি পাবনা জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করছিলেন।


মাহমুদা নাসরীনের মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দৈনিক স্বতকন্ঠ পত্রিকার সম্পাদক নুর উদ্দিন শফিসহ স্থানীয় সাংবদিকরা।

ads
ads
ads

Our Facebook Page